ব্যবহারের শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ১৫ অক্টোবর ২০২৬
ExamDibo-র ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করলে তুমি এই শর্তগুলো মেনে নিচ্ছ।
১. অ্যাকাউন্ট
- সঠিক নাম ও মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলো; একজনের একটি অ্যাকাউন্ট।
- পাসওয়ার্ড কাউকে দেবে না। তোমার অ্যাকাউন্ট থেকে যা হয় তার দায় তোমার।
২. সাবস্ক্রিপশন, ক্রেডিট ও পেমেন্ট
- প্ল্যান ও ক্রেডিটের দাম, মেয়াদ ও সুবিধা কেনার আগে অ্যাপে দেখানো হয়।
- ম্যানুয়াল পেমেন্ট (bKash, Nagad, Rocket, Bangla QR) যাচাই হওয়ার পর প্ল্যান বা ক্রেডিট চালু হয়। ভুল ট্রানজেকশন আইডি দিলে পেমেন্ট বাতিল হতে পারে।
- ক্রেডিট অন্য কাউকে দেওয়া বা টাকায় ফেরত নেওয়া যায় না।
- পেমেন্টে কোনো সমস্যা হলে যোগাযোগ পেজে জানাও; যাচাই করে সমাধান করা হবে।
৩. কনটেন্টের মালিকানা
প্রশ্ন, পরীক্ষা, কোর্স, নোট ও অন্যান্য কনটেন্ট ExamDibo-র বা এর অনুমতিপ্রাপ্ত প্রদানকারীর। নিজের পড়াশোনার জন্য ব্যবহার করতে পারো; কপি করে বিক্রি, প্রকাশ বা বিতরণ করা যাবে না।
৪. আচরণের নিয়ম
আলোচনা, মেসেজ বা প্রোফাইলে নিচের কিছু করা যাবে না:
- গালি, অশ্লীল বা ঘৃণা ছড়ানো লেখা ও ছবি; হয়রানি বা ভয় দেখানো।
- নিজের বা অন্যের ফোন নম্বর, ঠিকানা বা ব্যক্তিগত তথ্য প্রকাশ।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অবৈধ কিছু।
- পরীক্ষায় অসদুপায় বা অন্যের অ্যাকাউন্ট ব্যবহার।
লেখা স্বয়ংক্রিয়ভাবে (AI দিয়ে) ও মডারেটরদের মাধ্যমে যাচাই করা হয়। নিয়ম ভাঙলে কনটেন্ট লুকানো, লেখা বা মেসেজ পাঠানো সাময়িক বন্ধ, অথবা অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
৫. AI শিক্ষক ও তথ্য
AI শিক্ষকের উত্তর সহায়তার জন্য; তাতে ভুল থাকতে পারে। ভর্তি পরীক্ষার তারিখ, আসন, ফি ইত্যাদি তথ্য যত্ন নিয়ে দেওয়া হয়, তবে আবেদনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ঘোষণার সাথে মিলিয়ে নাও।
৬. সেবার পরিবর্তন
নতুন ফিচার যোগ, কোনো অংশ পরিবর্তন বা রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ রাখা হতে পারে। চালু সাবস্ক্রিপশনের সুবিধা কমানো হলে জানানো হবে।
৭. অ্যাকাউন্ট বন্ধ বা মুছে ফেলা
তুমি যেকোনো সময় সেটিংস থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে পারো (বিস্তারিত)। মুছে ফেলার পর চালু প্ল্যান ও অবশিষ্ট ক্রেডিট আর ফেরত পাওয়া যাবে না।
৮. প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। শর্ত বদলালে এই পেজে নতুন তারিখসহ প্রকাশ করা হবে।
৯. যোগাযোগ
যেকোনো প্রশ্নে যোগাযোগ পেজ ব্যবহার করো। আরও দেখো: প্রাইভেসি পলিসি।