Exam Dibo অ্যাকাউন্ট মুছে ফেলা
তুমি যেকোনো সময় নিজের অ্যাকাউন্ট মুছে ফেলতে পারো — Android অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে। মুছে ফেলা আর ফেরানো যায় না।
- Exam Dibo অ্যাপ খোলো অথবা examdibo.com ওয়েবসাইটে যাও এবং লগইন করো।
- মেনু থেকে সেটিংস খোলো।
- একদম নিচে "অ্যাকাউন্ট মুছে ফেলো" চাপো।
- কী মুছে যাবে তা পড়ে পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করো। Google / Facebook বা কোড দিয়ে লগইন করা অ্যাকাউন্টে "মুছে ফেলো" লিখে নিশ্চিত করতে হয় (SMS কোড চালু থাকলে একটি কোডও লাগবে)।
যা মুছে যায়
- তোমার প্রোফাইল: নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড, জন্মতারিখ, প্রোফাইল ছবি এবং Google / Facebook লগইন
- মেসেজ, বন্ধু তালিকা ও ব্লক তালিকা
- AI চ্যাটের সব কথোপকথন ও আপলোড করা ফাইল
- খাতার ছবি ও লিখিত উত্তর, আলোচনায় যোগ করা ছবি ও ফাইল, চাকরির আবেদন ও সিভি
- নোটিফিকেশন, সেভ করা কনটেন্ট, অনুশীলন ও কোর্সের অগ্রগতি, সার্টিফিকেট, কোর্স রিভিউ
- চলতি প্ল্যান ও বাকি ক্রেডিট — এগুলো আর ফেরত পাওয়া যাবে না
মুছে ফেলার সাথে সাথেই সব ডিভাইস থেকে লগআউট হয়ে যায়, আর একই মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে চাইলে পরে নতুন অ্যাকাউন্ট খোলা যায়।
যা থাকে (তোমার নাম ছাড়া)
- আলোচনায় তোমার পোস্ট ও উত্তরের লেখা — তোমার নাম ছাড়া, "মুছে ফেলা অ্যাকাউন্ট" হিসেবে
- পরীক্ষার নম্বর, শুধু পরিসংখ্যানের জন্য — লিডারবোর্ড ও মেধাতালিকায় দেখাবে না
- পেমেন্ট ও লেনদেনের হিসাব — আইন অনুযায়ী যতদিন রাখা দরকার
সার্ভারের ব্যাকআপে তোমার তথ্য সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারে, তারপর তা নিজে থেকেই মুছে যায়।
লগইন করতে পারছ না?
প্রথমে "পাসওয়ার্ড ভুলে গেছ" চেষ্টা করো। তাতেও না হলে যোগাযোগ পেজে তোমার নাম ও অ্যাকাউন্টের মোবাইল নম্বর বা ইমেইল লিখে অ্যাকাউন্ট মুছে ফেলতে বলো — যাচাই করে আমরা মুছে দেব।